জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে- পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

March 10, 2021,

জুড়ী প্রতিনিধি॥ “খেলাধুলা মাদক ও খারাপ কাজ থেকে যুব সমাজকে দূরে রাখে। সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। একদিন আমরাও বিশ্বকাপ জিতবো। সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছে। অচিরেই জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হবে”। মৌলভীবাজারের জুড়ীতে কোয়াব জুড়ী’র ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মোঃ শাহাব উদ্দিন এমপি প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২০-২১ এর সমাপনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
১০ মার্চ বুধবার সকাল ৯টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে অনুষ্টিত খেলায় শাহজালাল স্পোর্টিং ক্লাব জুড়ী ৩৯ রানে জুড়ী উপজেলা ফাউন্ডেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ৮৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম-এর সভাপতিত্বে অনুুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুুক্তিযোদ্ধা বদরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গৃহীত প্রকল্প থেকে উপজেলার কাব ও স্কাউটদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com