জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

April 25, 2021,

জুড়ী প্রতিনিধি॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১” শুরু হয়েছে। সূচনা প্রকল্পের সার্বিক সহযোগিতায় ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পর্যায়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদযাপিত হচ্ছে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। ‘মুজিববর্ষের উচ্ছ্বাসে, স্বাধীনতার পঞ্চাশে-পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে’Ñ এ সেøাগানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ সমরজিৎ সিংহ। সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আল-আমিন, ইউনিয়ন সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম, মনিটরিং অফিসার নুরুল আহমেদ মামুন, জুড়ী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসাইন।
পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যকেন্দ্রে আগত মা ও শিশুদের বিশেষ সেবা প্রদান করা হবে। প্রবীণ এবং মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হবে। কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী নারীদের বিশেষ পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করা হবে। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। শিশুর ৬ মাস বয়ষ পর্যন্ত শুধু মাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। করোনা আক্রান্ত মায়ের শিশুকে দুধ খাওয়ানোর সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শিশুর ৬ মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার দিতে হবে। শিশু সঠিক ভাবে বেড়ে উঠছে কিনা তা জানতে স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করুন। গর্ভবতী ও প্রসূতি নারীদের সঠিক যত্ন নিন এবং স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং আয়রন ও ফলিক এসিড সমৃদ্ধ বড়ি খাওয়ান। করোনা প্রতিরোধে শিশু-কিশোর, কিশোরী-গর্ভবতী ও প্রসূতি নারী এবং বয়স্কদের নিয়মিত সুষম খাবার খেতে দিন। করোনা প্রতিরোধে বার বার সাবান দিয়ে হাত ধোবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। করোনা প্রতিরোধে সাবধান হোন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রাখুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com