জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন পৌর মেয়র ফজলুর রহমান সহ ৩ মেয়র

May 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটে যাওয়া স্থান, ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠান পরির্দশন করেছেন জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সোমবার, ১৭ মে বিকেলে জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্থান ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরির্দশনে মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সাথে ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, জুড়ী উপজেলা ভাইস চেয়াম্যান রিংকু রঞ্জন দাশ, মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়াডের্র কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারর্থী পাল, জুড়ী যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরির্দশন কালে মেয়র ফজলুর রহমান বলেন আল্লাহ আমাদের অনেক বড় রক্ষা করেছেন, আগুনে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ফায়ার সার্ভিস ও আশপাশের এলাকার মানুষেদের কাছ থেকে এবং গনমাধ্যম কর্মী থেকে যানতে পারলাম প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা হয়েছে চেষ্টা করবো তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার।
উলেখ্য রোববার ১৬ মে রাত সাড়ে ৮ টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে জ¦ালানি তেলের দোকান (পেক পয়েন্ট), ছয়তলা ভবন সহ ৮টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com