জুড়ী শিশুপার্কে ময়লা আবর্জনার ভাগাড়

June 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শিশুপার্ক। যে স্থানটিতে খেলাধুলা থেকে জুড়ীর বিভিন্ন সাংগঠনিক অধিবেশন ও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম করা হয়।
কিন্তুএখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দূষণীয় বর্জ্য। পুরো মাঠ ভর্তি ময়লা-আবর্জনায়র স্তুপ। অনেক সময় দুর্গন্ধের কারণে এ রোড দিয়ে চলাচলকারী মানুষ নাকমুখ কাপড় বা হাত দিয়ে চেপে ধরে চলাচল করেন।
সরেজমিনে গেলে দেখা যায়, শিশু পার্কের মধ্যে রয়েছ শহীদ মিনার। এটিও এখন অবহেলা আর অযত্নে পড়ে আছে। আশপাশের দোকানিরা ময়লা আবর্জনার স্তুপ করে রাখছেন। পাশ দিয়ে রয়েছে জুড়ী নদী। ধীরে ধীরে ময়লা-আবর্জনা গুলো নদীতে পড়ছে। এতে করে নদী তার নাব্যতা হারাচ্ছে। ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এশিয়ার সর্ববৃহৎ হওয়ার হাকালুকিতে। এতে করে হাকালুকির জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com