জনকল্যাণে জুড়ী হাসপাতালে টিউবওয়েল দিল ওরা

July 29, 2021,

আশরাফ আলী॥ জ্ড়ুী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের পানির জন্য দূর্ভোগ পোহাতে হয়। এজন্য রোগীর স্বজনদের যেতে হয় হাসপাতালের বাহিরে। পানির এই দূর্ভোগের বিষয়টি নজরে আসে স্থানীয় সংগঠন বাছিরপুর জনকল্যাণ পরিষদের। অবশেষে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে দূর্ভোগের অবসান হচ্ছে।
বৃহস্পতিবার ২৯ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিউবওয়েল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
টিউবওয়েল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বাছিরপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুল আলম জলিলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ীর সময়ের সম্পাদক আশরাফ আলী ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতিক।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমিত বৈদ্য, যুগ্ম সম্পাদক এবি সামাদ, প্রচার সম্পাদক আরিফুর রহমান সুমন, দফতর সম্পাদক আব্দুল মুকিত জুলন সহ অন্যান্য সদস্যরা।
বাছিরপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুল আলম জলিল বলেন, রোগীদের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েলটি স্থাপন শুরু করতে পারায় খুব ভালো লাগছে। আমরা সকল সময় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com