প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আর নেই
August 13, 2021,

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম ও ইসলামের খেদমতকারী, সৈয়দ শাহ্ মোস্তফা টাউন কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আর নেই।
গতকাল দিবাগত রাত ১-৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে যানাজা আজ জুম্মা বাদ দুপুর ২.৩০ ঘটিকায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর নিজ এলাকা বড়লেখায় ২য় নামাজে যানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করার কথা রয়েছে।



মন্তব্য করুন