নতুন করে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৭৪ জন

August 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৪ জন। শনিবার ১৪ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৭৪ জনের শরিরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬ শতাংশ। এই হার ১৩ আগষ্ট ২৩ দশমিক ৪ শতাংশ ছিল। সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে।
নতুন শনাক্ত ৭৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২৯ জন, জুড়ী ১৫ জন, শ্রীমঙ্গলে ১ জন, কমলগঞ্জে ১২ জন, বড়লেখায় ১২ জন, কুলাউড়ায় ১ জন ও রাজনগরের ৪ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৮৫ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৬,৯৬৪ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৪,৯০৭ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৩ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬৭ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com