বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

August 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলা প্রশাসন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার ও বন বিভাগ, মৌলভীবাজার এর আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
১৫ আগস্ট রোববার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার পৌরসভাস্থ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেন এবং রোভার স্কাউট ও অন্যান্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com