নতুন করে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৩৮ জন : মৃত্যু ২

August 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ২ নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজেটিভ ও অপরজন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ২জন নারীর মৃত্যু নিশ্চিত করে জানান, করোনা ওয়ার্ডে ৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিউউতে ৫ জন ভর্তি আছেন। ১৭ টি বেড বর্তমানে খালি রয়েছে। গত কয়েক হাসপাতালের বেড খালি ছিলনা।
সোমার ১৬ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ১৮২ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৩৮ জনের শরিরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯. ৮ শতাংশ। এই হার গত কয়েকদিনের চেয়ে কমেছে।
নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৪ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৮ জন, কুলাউড়ায় ২ জন, রাজনগরে ১ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, বর্তমানে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও কিøনিক করোনা ও উপসর্গ রোগী ভর্তি নিয়ে চিকিৎসা দিচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৮২ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৯. ৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৭,০৫৪ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৫,০৯৭ জন। জেলার সরকারি হাসপাতালের করোনা ইউনিট ও আইসোলেশনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬৯ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৩ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com