মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ১০৪ জন : মৃত্যু ১

August 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১০৪ জন। শনাক্ত ২২ দশমিক ৭ শতাংশ। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে কমলগঞ্জ উপজেলার শাওলী সিনহা (৭৭) মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ডাঃ ফয়ছল জামান ১ জন নারীর মৃত্যু নিশ্চিত করেন।
বুধবার ১৮ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ১০৪ জনের শরিরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৭ শতাংশ
নতুন শনাক্ত ১০৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১০ জন, জুড়ী ১৩ জন, শ্রীমঙ্গলে ৫ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ৫৫ জন, কুলাউড়ায় ১৩ জন ও রাজনগরে ২ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, বর্তমানে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও কিøনিক করোনা ও উপসর্গ রোগী ভর্তি নিয়ে চিকিৎসা দিচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪৫৯টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২২. ৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৭,১৯০ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৫,৪০১ জন। জেলার সরকারি হাসপাতালের করোনা ইউনিট ও আইসোলেশনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬৯ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com