জেলা পর্যায়ের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত
August 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুকে নিয়ে জানার আগ্রহ তৈরি করার নিমিত্ত আয়োজিত বঙ্গবন্ধু অলিম্পিয়াড-২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ এবং দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে জেলার ৭টি উপজেলার শীর্ষ ৭ দল এবং মৌলভীবাজার সদর পৌরসভা দলসহ মোট ৮টি দল নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে বিজয়ী কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা থেকে আগত দুটি দলের মধ্যে ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন