জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকী গিয়াসনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

August 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ১৫ আগষ্ট নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৫ আগষ্ট বুধবার মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com