মাদারিস-মুক্তাদির তরফদার ফাউন্ডেশন এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

August 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে দাফনকাজে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার ও ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর পাশে বিগত দিনের মতো ১১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে দাঁড়ালো মাদারিস-মুক্তাদির তরফদার ফাউন্ডেশন, কমলগঞ্জ ।
বৃহস্পতিবার ২৬ আগস্ট বিকালে তাকরীম ফাউন্ডেশন এর ওয়াপদা রোডের অস্থায়ী কার্যালয়ে, প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান উপস্থিত থেকে তাকরীম ফাউন্ডেশনকে ৬টি ও ইকরামুল মুসলিমীনকে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এসময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর শুভাকাঙ্ক্ষী রঘুনন্দনপুর পুর এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ কামাল উদ্দিন,পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদারের ছোটভাই ও তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর উপদেষ্টা ইমন আহমদ তরফদার,মেহেদী হাসান মুরাদসহ তাকরীম ফাউন্ডেশন ও ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমানের পক্ষ থেকে মাদারিস-মুক্তাদির তরফদার ফাউন্ডেশন কমলগঞ্জ, পররাষ্ট্র মন্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার ও উনার বন্ধুমহলকে ধন্যবাদ জানান। এছাড়াও মানবতার কল্যাণে এবং করোনা মহামারীতে জনগণের সেবায় লাশ দাফন,সৎকার ও ফ্রী অক্সিজেন সেবা প্রদানের জন্য তাকরীম ফাউন্ডেশন ও ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার নামীয় দুটি সংগঠনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে,করোনা ১ম মহামারী ও ২য় মহামারীতে তাকরীম ফাউন্ডেশন ও ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারকে সমাজের অন্যান্য হৃদয়বান মানুষের মত মাদারিস-মুক্তাদির তরফদার ফাউন্ডেশন কমলগঞ্জ, পররাষ্ট্র মন্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার ও উনার বন্ধুমহল লাশ দাফন, সৎকার ও অক্সিজেন সিলিন্ডার প্রদান সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের মধ্য দিয়ে নানাবিধ সহযোগিতায় নিয়োজিত আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com