কোভিভ-১৯ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
August 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৩০ আগস্ট, সোমবার মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ৮ ব্যক্তিকে মোট ২,৩০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।



মন্তব্য করুন