৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ

September 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শেহরের শাহ মোস্তফা রোডস্থ ঈদগাহ মেইন গেইটের এলাকা থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
৫ সেপ্টেম্বর রোববার মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর মাদক উদ্ধার অভিযান চালানো হয়।
এ সময় আসামী সিতার আহমদ (২৩) পিতা- শরিফ মিয়া, সাং-উদারাই, থানা ও জেলা মৌলভীবাজার।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামাল বলেন, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com