মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস প্রার্দূভাবের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারি সিন্ধান্ত অনুযায়ি ১২ সেপ্টম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে মৌলভীবাজার পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
৭ সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে পৌর সভা হলরুমে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। বিশেষ অথিতি ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাহে আহমদ পাপ্পু।
এসময় মেয়র মোঃ ফজলুর রহমান বলেন পৌর সভার পক্ষ থেকে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিস্কার পরিচ্ছন্ন করে দেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫০পিস মাক্স, সাবান হ্যান্ড সেনিটাইজার দেয়া হবে। আগামী ১১ সেপ্টেম্বর এর মধ্যে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com