সড়ক পরিবহন আইনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

September 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী ১১ টি মামলায় ১১ জন ব্যক্তিকে মোট ৮১০০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে ৮ সেপ্টেম্বর বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন, মৌলভীবাজার ও জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com