শ্রীমঙ্গলে বিদেশি মদসহ ১জন আটক
September 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপি অর্ন্তগত বিলাসছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ ১ জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা।
১০ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০ ঘটিকায় গোপন তথ্য অনুযায়ী বিলাসছড়া চা বাগানস্থ কাঠালবাড়ী ৩নং সেকশনে রাঙ্গিছড়া বর্ডার এলাকার যাওয়ার পথে ২নং ব্রিজের উপর থেকে ১০ বোতল বিদেশি মদ সহ জকেশ দেববর্মাকে (২২) কে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, হারপাছড়ার শম্বু রাম দেববর্মার ছেলে জকেশ দেববর্মা।
এর সত্যতা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় অভিযান চালানো হয়।



মন্তব্য করুন