মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলছে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১১ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহের বিল্লা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার নাহিদ হোসেন ও সালে আহমদ পাপ্পুসহ স্কুল প্রতিনিধিগণ। অনুষ্ঠানে পৌর মেয়র বলেন পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রেণী কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ ও দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি স্কুলে।



মন্তব্য করুন