জেলা প্রশাসনের বিনামূল্যে মাস্ক বিতরণ

September 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসননের পক্ষ থেকে শহরের চৌমুহনা, কুসুমবাগ ও পশ্চিমবাজার এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
২৫ সেপ্টেম্বর শনিবার জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করার নিমিত্ত চৌমুহনা এলাকায় মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com