মৌলভীবাজার শহরের কাজিরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

September 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার কাজিরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ নামের এক ছাত্র মৃত্যু হয়েছে । সে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
শনিবার ২৫ সেপ্টেম্বর বিকালে বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ছাব্বির কাজিরগাঁও এলাকার আয়ুব আলীর ছেলে। তাদের গ্রামের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। বাবা আয়ুব আলী পেশায় রাজমিস্ত্রি। দুই ভাইয়ের মধ্যে ছাব্বির ছিলো পরিবারের বড় সন্তান।
ছাব্বিরের বাবা আয়ুব আলী বলেন, স্কুল থেকে ৩টার দিকে বাসায় আসে ছাব্বির। বাসায় এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুতাহত হয়, বাসায় তখন কেউ ছিলেন না। হঠাৎ তার মা এসে সুইচ অফ করতেই মাটিতে পড়ে। তারপর মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যানের সুইচ দিতে গিয়ে মৃত্যুবরনের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com