প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন উৎসব

September 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন উৎসব সার্কিট হাউজের মুন হলে অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি মীর নাহিদ আহসান। জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক মিন্টুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্তাকর্তা, গনমাধ্যম প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের সাথে ক্যানভাসে তুলির আচড় দিয়ে প্রধান অতিথি এ উৎসবের শুভ সূচনা করেন এবং সম্মানিত অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সাথে এ উৎসবে যোগদান করেন৷
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী উক্ত চিত্রাঙ্কন উৎসবে অংশগ্রহন করে। এছাড়াও উপস্থিত ছিলেন চারুশিল্পী শেখ নাঈম দীপু ও ফাতিমা জুবিরি মরিয়ম।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com