নতুন করে পিপি পদে নিয়োগ পেলেন এডভোকেট মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে নিয়োগ পেলেন এডভোকেট মিজানুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ সালাম মন্ডল সাক্ষরিত সলিসিটর/জিপি-পিপি (মৌলভীবাজার)-৫৬/২০০৯-৭১ নং স্মারকমূলে তাকে নিয়োগ প্রদান করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে কর্মরত পাবলিক প্রসিকিউটর এ,এম,এম আজাদুর রহমান এর গত ১৮/০৮/২০১৬ তারিখের সলিসিটর/জিপি-পিপি (মৌলভীবাজার)-৫৬/২০০৯-১০৫ স্মারকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ পদটি বাতিল করে তদস্থলে এডভোকেট মিজানুর রহমানকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।
নব নিযুক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিজানুর রহমান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি জেলার বিচার প্রার্থী জনগনের ন্যায় বিচার নিশ্চিত করতে সব সময় কাজ করবেন বলে জানান।



মন্তব্য করুন