মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ।
৩ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিসবি) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ, প্রত্যেকটি উপজেলা ও সদর পৌর কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বছর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেয়া হয়। পুলিশ সুপার বলেন, প্রত্যেক পূজা কমিটিকে তাদের নিজস্ব ১৫ জন করে স্বেচ্ছাসেবক রাখতে হবে।
এ বছর মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮৭৯ টি সার্বজনীন ও ১২৬টি ব্যক্তিগত। জেলায় ১০৫ টি পুজা মান্ডপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে।



মন্তব্য করুন