অসহায় মানুষের দাফন-কাফনের দায়িত্ব নিলো বোরহান উদ্দিন সোসাইটি

October 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সমশেরগঞ্জ রায়পরান গ্রামের বর্তমানে মৌলভীবাজার শহরের (৮নং ওয়ার্ড) দর্জির মহল এলাকায় বসবাস করতেন মোহাম্মদ আব্দুল হক। অভাবের সংসার কাজকর্ম করতে ও শারিরীকভাবে অক্ষম। ভিক্ষাবৃত্তি ছিলো একমাত্র বেঁচে থাকার উপায়। গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
৪ অক্টোবর সোমবার দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেন। দাফন-কাফন করার মতোও আর্থিক অবস্থা নেই স্ত্রীর। এলাকার কয়েক যুবক সমাজকর্মী হৃদয় খান হুমায়ুন সহ অন্যরা যোগাযোগ শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সাথে।
এই অসহায় ব্যক্তির দাফন-কাফনের বিষয়ে সহযোগিতা চান তাঁরা। তখন তিনি সংগঠনের পক্ষ থেকে এক সেট কাফনের কাপড় প্রদান করেন এবং লাশ গোসল, কাফন পড়ানো ও দাফনের ব্যবস্থা গ্রহণ করেন। মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক এর সাথে যোগাযোগ করলে তিনি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ এর সাথে কথা বলে টিকরবাড়ী কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করে দেন। বাদ আসর স্থানীয় পাঞ্জেগানা মসজিদে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
এই দাফন – কাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর মুহিব, কোভিড-১৯ দাফন – কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খান রুহেল, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, টিম মেম্বার হৃদয় খান হুমায়ুন, শাহরিয়ার খান সাকিব, আবুল মাসুম রাফি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com