বিশ্ব হাত ধোয়া দিবস মৌলভীবাজারে পালিত

October 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ১৭ অক্টোবর দুপুরের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক।
স্বাগতিক বক্তব্য রাখেন, মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী খালেদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তরা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com