পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ জন

October 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের অর্ন্তগত বাগারাই (শীচন্দ্রপুর) এলাকা থেকে জনি ফকির এর বাড়ীর ইট সলিং রাস্তা থেকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়।
অপরদিকে বড়লেখা থানা পুলিশ অভিযান পৌরসভা রোডের আজমাইন হেয়ার ড্রেসার নামক সেলুনের রাস্তা থেকে ৫৮০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়।
২১ অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান মৌলভীবাজার সদর থানা ও বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালানো হয়।
আসামীর নাম মোঃ জনি ফকির(২৫), পিতা-মোঃ আবুল মালেক, সাং-বাগারাই, থানা ও জেলা-মৌলভীবাজার।
অপর আসামীর নাম সাজু আহমদ (২৪), পিতা-মোঃ খলিল উদ্দিন সাংÑইয়াকুবনগর থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com