স্ত্রীর দায়ের করা মামলার মৌলভীবাজার সদর হাসপাতালের ডাঃ এনামুল হক গ্রেপ্তার

October 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক নাক, কান ও গলা রোগ বিষেশজ্ঞ ও সার্জন ডাঃ এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
২৪ অক্টোবর দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
জানা যায়, ইমানা ইসমাত আরা নামে এক মহিলার সাথে পরিচয় হয় ডাঃ এনামুল হকের। পরবর্তীতে ওই মহিলাকে এনামুল হক বিয়ে করেন।
ইমানা ইসমাত আরা ডাঃ এনামুল হকের দ্বিতীয় বিয়ের পরে ওই মহিলা যৌতুকের অভিযোগ এনে ডাঃ এনামুল হকের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। ডাঃ এনামুল হকের ভাইকেও ওই মামলার সহযোগী করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, র‌্যাব-৯ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা কারাগারে পাঠাই।
মৌলভীবাজার-২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হুমায়ুন কবির বলেন, শুনেছি ডাঃ এইচ এম এনামুল হক গ্রেপ্তার হয়েছেন। তবে এখন পর্যন্ত আমার কাছে অফিসিয়াল কোনো কাগজপত্র আসেনি। তিনি হাসপাতাল থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com