সদর উপজেলার রায়শ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৬

November 9, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রায়শ্রী এলাকায় মালবাহী মিনি ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ। গুরুতর ৬ জন আহত হয়েছে।

৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে রায়শ্রী এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মানসিক ভারসাম্যহীন এক মহিলা অসচেতনভাবে সড়ক পারাপারের সময় ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ট্রাকের চালক ও হেলপার এবং দুইজন যাত্রী, সিএনজি চালক মারাত্মক আহত হন।

আহতরা হলেন-ট্রাক চালক কমলগঞ্জ উপজেলার পতনউষার দিঘীরপার এলাকার বাসিন্দা গনেশ মালাকার, ট্রাক হেলপার সদর উপজেলার কটারকোনা গ্রামের মনমোহন মালাকার, সিএনজিচালক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিওনের সরমপুর গ্রামের আখতার মিয়া। যাত্রী দুইজন ও পথচারী মহিলার নাম জানা সম্ভব হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com