দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
November 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মহিলা সমিতির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে।
১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় মহিলা সমিতি ভবন মিলনায়তনের দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
মৌলভীবাজার মহিলা সমিতির সহ-সভাপতি জোতস্না রহমান এর সভাপতিত্বে এবং ডা: নাজনিন আক্তার এর পরিচালনায় শিক্ষা উপকরন বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য চৌধুরী খোশ জেবিন,সৈয়দা খায়রুন্নেছা ইয়াসমিন,নিলুফার জেসমিন,সহ-সভাপতি ডা: দিলশাদ পারভিন প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করেন।



মন্তব্য করুন