মৌলভীবাজার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

November 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার  নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ম্যানেজার মাহফুজুর রহমান জাকারিয়া (২০) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুবরণ করেন।

বুধবার ১০ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মাহফুজুর রহমান  জাকারিয়া আখাইলকুড়া ইউনিয়নের (বড়বাড়ি) ফারুক আহমদ চৌধুরীর ছেলে।

জাকারিয়ার খালাতো ভাই সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহর থেকে বাড়ি যাওয়ার পথে আখাইকুড়া বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

তার জানাযার নামাজ ১১ নভেম্বর  বৃহস্পিতবার দুপুর ২টা৩০ মিনিট এর সময় আখাইলকুড়া বড় বাড়িতে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com