জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে গঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

November 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের স্বার্থে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের নিয়ে গঠিত কমিটির প্রস্তুতি মহড়া (গড়পশ ঞবংঃ) আয়োজন করা হয়।

১৩ নভেম্বর শনিবার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপস্থিত থেকে প্রস্তুতি মহড়া কার্যক্রম শুরু হয়। এসময় তিনি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত প্রস্তুতি মহড়ায় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মোঃ শহিদুল হক মুন্সী।

এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রতিটি ইভেন্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com