মুহিবুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার॥ তরুন সমাজকে মাদকাশক্তি থেকে দূরে এবং খেলাধুলায় সম্পৃক্তকরণের লক্ষ্যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১। মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব এর পরিচালনায় ও মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির সভাপতি সাখাওয়াৎ লিটন এর সভাপতিত্বে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ, আম্পায়ার্স এন্ড স্কোর্রাস এসোসিয়েশন এর সভাপতি খায়রুজ্জামান শ্যামলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত এ অংশগ্রহন করেন খেলোয়াড়, পরিচালনা পর্ষদসহ উপস্থিত সকলেই। কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্ধোধনী দিনের ১২ নং গিয়াসনগর ইউনিয়ন বনাম ৭ নং ওর্য়াড পৌরসভার মধ্যকার খেলাটি সরাসরি সম্প্রচার করে।



মন্তব্য করুন