মৌলভীবাজার জেলা কারাগারে বসে দাখিল ও এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তিন শিক্ষার্থী

November 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কারাগার থেকে রাজনগর উপজেলার এক মাদ্রসা শিক্ষার্থী ও কমলগঞ্জ উপজেলার দুই স্কুল শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছ।
কারাগার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ব্রাম্মনগাও এলাকার আকলিছ মিয়ার পুত্র, ইন্দেশ^র কালিয়ারগুল দাখিল মাদ্রসার ছাত্র কামাল মিয়া আজ রোববার কারাগারে মাদ্রাসা বোর্ডের অধিনে এসএসসি সমমানের দাখিল পরীক্ষা দিয়েছেন।
মানবিক বিভাগের ২ শিক্ষার্থী আগামীকাল সোমবার কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরা হল কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার রুপ কুমার কসতার পুত্র, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স কসতা। এবং একই উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা দধু মিয়ার পুত্র এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী।
মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, রাজনগর উপজেলার ইন্দেশ^র কালিয়ারগুল দাখিল মাদ্রসার ছাত্র কামাল মিয়ার বিরুদ্ধে মারামারির মামলা (ধারা ২২৬,৩০৭)। কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স কসতার বিরুদ্ধে মারামারির মামলা (ধারা ৩২৩,৩২৪,৩০৭) এবং একই উপজেলার এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
তিনজন শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশুনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com