সমশেরগঞ্জ এলাকা থেকে ডাকাত গ্রেফতার
November 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বজলুর রহমান (৩২) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাত বজলুর রহমান সদর উপজেলার বিন্নি গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
১৬ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার সদর মডেল থানার এসআই কাঞ্চন, এএসআই মাহবুব, এএসআই সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আলোচিত বজলু ডাকাতকে গ্রেফতার করা হয়।
মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন গ্রেফতার বজলু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সমশেরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার বজলু ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন