আখাইলকুড়া ইউনিয়ন পরিষদে সূচনা কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত

November 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা কর্মসুচির সহযোগীতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে এই সমাপনি সভা অনুষ্ঠিত হয়।
আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ এর সভাপতিত্বে ও (জিসিডিও) ওয়াহীদুজ্জামান এর পরিচালনায় সমাপনী সভায় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সুচনা কর্মসুচি উপজেলা সমন্বয়কারী মো: শাহাদত হোসেন। বক্তব্য রাখেন সুমি বেগম,মো: আইনুল হক,মো: মামুনুর রশিদ,অরুন কুমার দে,রীমা বেগম,হেপি আক্তার,ফাতেমা আক্তার,সাবাবা সুলতানা,সঞ্চিতা দে প্রমুখ।
সুচনা কর্মসুচিতে নিয়মিত হাঁস,মুরগি,ছাগল,ভেড়াকে টিকা প্রদান,কিশোরী দলের বিভিন্ন কার্যক্রম,পিয়ার লিডার তৈরি করা এবং তাদের মধ্যেমে বিভিন্ন খেলাধুলা সহ সচেতনতামূলক মঞ্চ নাটক করানো হয়। কার্যক্রমের শুর“তে উপকারভোগী ৩২ জন কিশোরীদের মধ্যে সেলাই মেসিন বিতরণ করা হয়,পরবর্তীতে আরও ২২ জনের মধ্যে এই সেলাই মেসিন বিতরণ করা হয়। মা ও শিশু কিশোরিদের পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করা, গ্রামের মহিলাদের সাবলম্বী করতে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com