মৌলভীবাজারে পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত চার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ নভেম্বর মঙ্গলবার সদর মডেল থানার এএসআই জহিরুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই সাকির আহমদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর ২১০/২০ এর পরোয়ানাভূক্ত আসামী শাহী ইমরান কে সদর থানার মোকামবাজার এলাকা থেকে গ্রেফতার করে। শাহী ইমরান উপজেলার নিতেশ্বর গ্রামের মফিজ মিয়ার ছেলে।
আরেকটি অভিযানে এসআই মাহবুব আলম, এএসআই সাইদ হোসেন জিআর ২১০/১০ এর আসামী আলম, পিতা চান মিয়াকে মোকামবাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এএসআই জহিরুল ইসলাম, এএসআই রায়হান আহমেদ জিআর ১৯/১৭ এর আসামী সোহেল মিয়াকে আপার কাগাবালা বাজার থেকে গ্রেফতার করে। আসামী সোহেল মিয়া আপার কাগাবালা বাজার এলাকার তাহের আলীর ছেলে।
অন্য আরেকটি অভিযানে এসআই সৈয়দ বশির আহমেদ ও এএসআই জহিরুল ইসলাম ননজিআর ৪৪/২১ এর পরোয়ানাভূক্ত আসামী রাসেল আহমেদ শাহানকে সদর পৌরসভার উত্তর কলিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহান কলিমাবাদ এলাকার নুর মোহাম্মদ সাগরের ছেলে।
এ প্রসঙ্গে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক বলেন, সদর মডেল থানা পুলিশ পৃথক চারটি অভিযানে চারজন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন