একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে কৃষকের মধ্যে ধান বীজ বিতরণ

November 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলায় শিক্ষা ক্রিয়া  সেবা এই শ্লোগান নিয়ে গঠিত একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ৬নং একাটুনা ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে।বুধবার ১৭ নভেম্বর বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাবাজার এলাকায় এ ধান বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট বকসি জুবায়ের আহমদ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী নানু মিয়া, শফিক মিয়া ও সদস্য হুমাউন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি পারভেজ আহমদ, সহ-সভাপতি মশিউর রহমান বেলাল, সহ- সাধারন সম্পাদক সাহাদ আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ইমন মেম্বার, সহ- সাংগঠনিক আব্দুল কাইয়ুম, শাহ্ সিতার, সহ-অর্থ সম্পাদক শাহ্ রাহিম, কুতুব, প্রচার সম্পাধক মো রোশেব, কৃষিবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন, শহিদ আহমদ, প্রবাসী সদস্য সালেহ আহমদ প্রমুখ।

অতিথি বৃন্দ সংগঠনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন,ও সংগঠনের কর্যক্রমে এগিয়ে নিতে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com