মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন-সভাপতি মাহমুদ, সম্পাদক মশাহিদ

স্টাফ রিপোর্টার॥ উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার ২০ নভেম্বর বেলা ১টায় শহরের দিল্লি রেষ্টুরেন্টে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান রিয়াদ।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ভোটের মাধ্যমে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্তি করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক গোপন ভোটে নির্বাচিত করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করেন। মাহমুদুর রহমান পেয়েছেন ২৪ ভোট, স্বপন কুমার দেব পেয়েছেন ১১ ভোট, দুরুদ আহমদ পেয়েছেন ৪ ভোট এবং সকলের সম্মতিক্রমে এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ।
ভোট গ্রহন শেষে আনুষ্ঠনিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক জাফর ইকবাল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার দেব, সাংবাদিক দুরুদ আহমদ, সাংবাদিক জোসেফ আলী চৌধুরীসহ সকল সদস্য বৃন্দ।
নির্বাচন উৎসবমুখর ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান নব নির্বাচিত সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এবং আজিজুল ইসলাম রিয়াদ।



মন্তব্য করুন