পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার সহ সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট চলছে

স্টাফ রিপোর্টার॥ শ্রমিক ইউনিয়ন নেতাদের নামে করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য সিলেট বিভাগের চার জেলায় একযোগে পরিবহণ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে আন্তজেলা বাস, ট্রাক, চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্থানীয় ভাবে মিনিবাস, পিকআপ ভ্যানসহ ছোট যানবাহন চলাচল করছে।
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেন, ‘পাঁচ দফা দাবি আদায়ের জন্য সোমবার ২২ নভেম্বর ভোর থেকে ধর্মঘট চলছে। শ্রমিকদের দাবি না মানা হলে অনির্দিষ্টকাল পর্যন্ত এই ধর্মঘট চলবে।’
অন্য দাবিগুলো হচ্ছে বিভিন্ন পৌরসভার নামে সব প্রকার টোল আদায় বন্ধ করা ও সিলেট বিভাগের চার জেলায় কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সা সহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করা।



মন্তব্য করুন