মৌলভীবাজারে আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পর্যায়ের সংগঠন আর্ত মানবতার সেবায় নিয়োজিত আমার গৌরব ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার শাখা উদ্যোগে পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
২১ নভেম্বর রবিবার বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারী উ্চ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মিনার চত্ত্বরে পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। উক্ত খাবার বিতরণ পরবর্তী অনুষ্ঠানে সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর পরিচালনায় এবং এজিএফ’র জেলা আহ্বায়ক মোঃ আলতাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ-সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী গ্রহন করে আসছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক সেবা প্রদান করছে।
এরই ধারাবারিকতায় মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত সুবিধা-বঞ্চিত পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
বক্তাগণ আরো বলেন যে, পথ শিশুরা আজ অসহায় ও অবহেলিত। তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।দারিদ্রজনিত কারণে তারা পারিবারিক মায়া-মমতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা একটু খাবারের জন্য বাসা-বাড়ি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারে-দ্বারে দিন-রাত ঘোরছে। খাবার খোঁজতে গিয়ে কেউ কেউ বিশেষ করে মেয়ে শিশুরা নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকারও হচ্ছে। এই শিশুরা আমাদেরই সন্তান। এদের উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ের সংগঠন আমার গৌরব ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসা উচিত।
বক্তব্য রাখেন এজিএফ’র কেন্দ্রীয় সদস্য ও ফ্রিল্যান্স সাংবাদিক্ মিজানুর রহমান শিপু,নারী উদ্যোক্তা ও নারী নেত্রী শিরিন আক্তার, সিনিয়র সাংবাদিক বেলাল তালুকদার এবং এজিএফ’র সদস্য সচিব ও সাংবাদিক এম.এ কাইয়ুম সুলতান।অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন এজিএফ সদস্য মাওলানা শরীফ আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম সরকার, নারী উদ্যোক্তা ও নারী নেত্রী শিরিন আক্তার এবং সিনিয়র সাংবাদিক বেলাল তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ্ব আহমদ মুন্না, শিক্ষানবিশ আইনজীবি মোঃ কামাল হোসেন চৌধুরী ও জুনেদ আহমদ, মোঃ সমরুজ খান প্রমুখ।



মন্তব্য করুন