মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে প্রতিকী অনশন ও জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে প্রতিকী অনশন ও জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা সহ নানা কর্মসূচী পালন করা হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ২৪ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী অনশন ও ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কুসুমবাগ হতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা। এর আগে কর্মসূচী সফল করতে ২২ নভেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বেরিরপাড় হতে কুসুমবাগ,সেন্ট্রাল রোড,চৌমহনা হয়ে কোর্ট রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ)ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির প্রোগ্রাম চেয়ারম্যান অমিত রায়, স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ, দৈনিক কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন কামালপুর এর সাধারণ সম্পাদক দুলাল হোসেন জুমান, হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক সিরাজুল হাসান,জেলা ফ্রী অক্সিজেন সার্ভিসের সহকারী টিম লিডার সিরাজুল ইসলাম, জাগ্রত তারুণ্য মৌলভীবাজারের সদস্য সচিব হায়দার আলী নয়ন, ছাত্র কমিউনিটির সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি,বন্ধুনীড় সামাজিক সংগঠন এর সভাপতি এম হাবিবুর রহমান হাবিব, সাহায্য এর পথ এর সভাপতি মাসুক আহমেদ, আলোর শক্তি সামাজিক সংগঠন এর সহ সভাপতি শাহরিয়ার খাঁন সাকিব, রেদওয়ান আহমদ,কামরুল ইসলাম মুহিদ,জুবায়ের আহমদ রাজু,নাঈমুল হাসান মাহি,আদনান ইমন,মাহবুবর রহমান মিনহাজ, সোহানুর রহমান, কামরান আহমদ প্রমুখ।



মন্তব্য করুন