মৌলভীবাজারে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১
November 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবোদা গ্রাম থেকে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবোদা গ্রামে অভিযান চালানো হয় ।
আটক ব্যক্তির নাম আফতাব মিয়া (৩৮)। সে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবোদা গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৫০০ গ্রাম গাঁজাসহ আফতাব মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন