শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শহর সমন্বয় কমিটির গঠন ও কার্যপরিধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ২২ নভেম্বর সোমবার পৌর হল রুমে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে প্যানেল মেয়র নাহিদ হোসেন এর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পৌর মেয়র, সচিব, কাউন্সিলর, সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং নগর দরিদ্র জনগোষ্ঠি প্রতিনিধিরা। অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ইউজিআইআইপি-৩ এর খন্দকার হাফিজ আহমদ ও জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, এডিবি এবং ওএফআইডি সয়াহতাপুষ্ঠ তৃতীয় নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজার পৌর শহর উন্নয়ন সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ে ব্যাপক আলোচনা হয়।



মন্তব্য করুন