মৌলভীবাজার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং ও বিসিক শিল্প নগরির ব্যবসায়িদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩০ নভেম্বর দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় বিসিক শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি সুব্রত পুরকায়স্থ এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিসিক মৌলভীবাজার উপ- ব্যবস্থাপক মাখদুম এলাহী,পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ বদরুল হুদা,উপজেলা যুব উন্নয়ন অফিসার জসীম উদ্দিন,বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আফজল উদ্দিন, মালিক সমিতি কোষাধক্ষ শামীম চৌধুরী।
শিল্পাঞ্চলের আইন-শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিনিয়োগবান্ধব ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে সবাই মিলে কাজ করার আহবান জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোঃ রওশনুজাম্মন সিদ্দিকী ।
আলোচনা সভা শেসে বিসিক শিল্পনগরির বিভিন্ন উৎপাদনকারী কোম্পানিগুলো পরিদর্শন করেন। এসময় বিসিক শিল্প নগরির বিভিন্ন ব্যবসায়িবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থি ছিলেন।



মন্তব্য করুন