বিশ্ব এইডস দিবস উদযাপন

December 2, 2021,

স্টাফ রিপোর্টার সততার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১ ডিসেম্বর বুধবার বিশ্ব এইডস্ দিবস উদযাপন পালিত হয়েছে। বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সংগঠনএনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ইত্যাদি।

সিভিল সার্জনের কার্যালয় হতে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সদর হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দিন মুরশেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com