শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন

December 2, 2021,

স্টাফ রিপোর্টার শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ২ ডিসেম্বর দুপরে শহরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমদ,ইমরান নাজির,মিজানুর রহমান,ইমা বেগম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার পর হাফ পাসের দাবি মেনে নেওয়া হলো, তার আগে কেন হলো না? তার জীবনের কি কোনও মূল্য নেই? বাস মালিকদের কয়েকটা বাস পুড়িয়ে সড়ক হত্যার ও বেপরোয়া যানচলাচলের সমাধান করা যাবে না। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন,তাদেরকে পদচ্যুত করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com