মৌলভীবাজারে পি ফর ডি দূর্নীতিবিরোধী নাগরিক সংলাপ

December 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার উদ্যোগে আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। পি ফর ডির জেলা সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ দে এর সঞ্চলনায় নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ,পি ফর ডির আকলিমা চৌধুরী ও মো: আলমগীর মিয়া। অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য,ইউপি সচিব,সংস্কৃতিকর্মী,সরকারি কর্মকর্তা,ব্যবসায়ী,ুুগণপরিবহন শ্রমিক,প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com