পৌর জনমিলনে আনসার ও ভিডিপির সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: সেফাউল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপন কুমার দেবনাথ, এ এইচ এম মেহেদী হাসান, মোহাম্মদ ফরিদ রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও ৩শ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হাসান ফরিদি বলেন বর্তমানে পুলিশ এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনে আনসারদের ভুমিকা অবিস্মরণীয়। তিনি বলেন-দেশের সংকটময় মূহুর্তে আনসাররা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা কাজ করে গেছেন। তার ধারাবাহিকতায় এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্বের সময় দেশের সীমান্তীক ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। কিন্তু বাস্তবে ১৯৪৮ সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন পূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়। তিনি আরো জানান-দেশের গ্রামীণ জনপদে আত্মকর্মসংস্থান, গণশিক্ষা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশু পাচার রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা অবদান রাখছেন। এছাড়া বিভিন্ন নির্বাচন ও জাতীয় উৎসবে আনসাররা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।



মন্তব্য করুন