গিয়াসনগর ইউনিয়নের ইউপি সদস্য পদে প্রচারণায় এগিয়ে কয়েছ

December 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন ২৬ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের ইউপি নির্বাচন জমে উঠেছে। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার সর্বত্র। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সেই সাথে বসে নেই কর্মী সমর্থকরা। চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।

৭নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এদের মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন মৃত মোঃ আব্দুল গফুর মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক,১২নং গিয়াসনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি (পিটিএ) মোঃ কয়েছ আহমদ।

নির্বাচনী মাঠে নতুন হলেও সকল বয়সি ও শ্রেণি পেশার মানুষ মানুষের পরিচিত ও অতি আপনজন হিসেবে স্থান করে নিয়েছেন কয়েছ ফুটবল মার্কা। অন্যায়ের প্রতিবাদী তরুণ পরিশ্রমী,সৎ,মানবতার সেবক ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com